ব্যয়সংকোচন নীতি থেকে সরে এসেছে ইকুয়েডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকুয়েডরে পুলিশ বিদ্রোহের জন্য দায়ী ব্যয়সংকোচন নীতি থেকে সরে এসেছে দেশটির সরকার। এক শীর্ষ মন্ত্রী জানিয়েছেন, ব্যয় সংকোচন আইনের একটি অংশ নতুন করে লেখা হবে।পরিকল্পনামন্ত্রী ডোরিস সোলিজ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এখন কংগ্রেস ভেঙে দেবেন না। ইকুয়েডরের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেস ভেঙে দিয়ে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অধ্যাদেশ জারি করতে পারেন।এর আগে জানা গিয়েছিল, ব্যয় সংকোচন নীতি বাস্তবায়ন করতে প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করতে পারেন।মন্ত্রী ডোরিস সোলিজ জানান, কাউন্ট্রি অ্যালায়েন্সের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ব্যয় সংকোচন নীতির বিষয়টি বিবেচনা করতে রাজি হয়েছেন।কোরেয়া ক্ষমতায় আসেন ২০০৭ সালে এবং ২০০৯ সালে দ্বিতীয় দফায় পুনর্নির্বাচিত হন। কিন্তু তাঁর বিরুদ্ধে বিক্ষোভ প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে বিদ্রোহের চেষ্টা করে সে দেশের পুলিশ ও সেনাবাহিনীর একাংশ। বিদ্রোহীরা প্রেসিডেন্ট কোরেয়াকে একটি হাসপাতালে ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন নিহত হয়।দায়িত্বে অবহেলা ও বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে তিন পুলিশ কর্মকর্তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অধীনস্তরা বিদ্রোহে জড়িত থাকলেও ওই তিন কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার তাদের আবার ছেড়ে দেওয়া হয়। তবে তাদের দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে। বিবিসি।