ব্যয়সংকোচনের নতুন ঘোষণা স্পেনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেন গত বুধবার নতুন করে বড় ধরনের ব্যয় কাটছাঁটের ঘোষণা দিয়েছে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের মধ্যে এ ঘোষণা দেওয়া হলো।স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেন, বিক্রির ওপর কর ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা হতে পারে। আর স্থানীয় কর্তৃপক্ষগুলোর ব্যয় কাটছাঁট করা হবে। ছয় হাজার ৫০০ কোটি ইউরোর সমপরিমাণ ব্যয় কমানোর উদ্দেশ্যে এসব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্পেনের ব্যাংকগুলোকে রক্ষায় ইউরোজোনের নেতাদের সঙ্গে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে এটা করা হচ্ছে। এমন একসময়ে এ পদক্ষেপ নেওয়া হয়, যখন মাদ্রিদে একটি বিক্ষোভে অংশ নেওয়া খনিশ্রমিকদের ওপর পুলিশের রাবারের গুলি নিক্ষেপের পর ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খনি কারখানাগুলোতে বড় ধরনের ভর্তুকি কর্তনের প্রতিবাদে খনিশ্রমিকেরা কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করে আসছিলেন। বিবিসি।