ব্রাজিলে আশ্রয় চান স্নোডেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে সারা বিশ্বে হইচই ফেলে দেওয়া দেশটির সাবেক গোয়েন্দা কর্মী এডওয়ার্ড স্নোডেন এবার ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন৷ গত রোববার ব্রাজিলের গ্লোবো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর এই ইচ্ছার কথা জানান৷ বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন৷ খবর ডনের৷
স্নোডেন বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু তাঁর পাসপোর্ট বাতিল করেছে, তাই তাঁর সুযোগও সীমিত৷ রাশিয়ায় তাঁর থাকার মেয়াদ আগস্টে শেষ হয়ে যাচ্ছে৷ তিনি বলেন, ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে আশ্রয়ের আবেদন জানিয়েছেন৷ তবে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা স্নোডেনের কোনো আবেদন পায়নি৷
স্নোডেনের সাক্ষাৎকারটি নিয়েছেন ব্রাজিলে বসবাসকারী মার্কিন সাংবাদিক গ্লেন গ্রিনওয়ার্ল্ড৷ দ্য গার্ডিয়ান-এর এই সাংবাদিক স্নোডেনের ফাঁস করা অনেক তথ্য প্রকাশ করেন৷