ব্রাজিলে ক্ষুব্ধ আদিবাসীদের রেল অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত সেবার দাবিতে ব্রাজিলের ইন্ডিয়ান আদিবাসীরা গত বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশন অবরোধ করে। ওই রেলপথের মালিক বৃহৎ খনি কোম্পানি ভেল। এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো পার্শ্ববর্তী গ্রামের আন্দোলনকারীরা ট্রেন চলাচল বন্ধ করে দিল। উন্নত পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার দাবিতে আমাজন বন-সংলগ্ন এলাকার আদিবাসীরা এই আন্দোলন করছে। এর আগে গত সপ্তাহে আদিবাসীরা দুই দিন রেল অবরোধ করে রাখে। তারা চাচ্ছে, খনি কোম্পানি ভেল যেন আদিবাসীদের পক্ষ হয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে। বিবিসি।