ব্রাজিলে নৈশ ক্লাবের মালিকসহ আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের একটি নৈশ ক্লাবে অনুষ্ঠান চলাকালে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। এঁদের মধ্যে ক্লাবের মালিক এবং সেখানে অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যান্ডদলের দুই সদস্য রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই অগ্নিকাণ্ডে ২৩১ জনের প্রাণহানি ঘটেছে। অনুষ্ঠানের সময় আতশবাজি থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়। তবে আটক চার ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এঁদের নাম-পরিচয়ও বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। রয়টার্স।