ব্রাজিলে বহুতল ভবন ধসে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগর রিও ডি জেনিরোয় গতকাল বৃহস্পতিবার ভোরে একটি ২০ তলা ভবনসহ তিনটি ভবন ধসে আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। আহত হয় পাঁচজন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৬ জন। ২০১৪ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ ও ২০১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজনে ব্রাজিল যখন প্রস্তুতি নিচ্ছে, এ সময় ভবন ধসের এই ঘটনা ঘটল।দেশটির কর্মকর্তারা জানান, ভবন তিনটি ধসে পড়ার পর আশপাশের সড়কগুলো ইট-পাথরের স্তূপে পরিণত হয়। বুধবার রাতে রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো পায়েস বলেন, তিনটি ভবন ধসে পড়েছে। এর মধ্যে একটি ২০ তলা, একটি ১০ তলা এবং অপরটি তিন বা চারতলা হবে। তাৎক্ষণিকভাবে ভবন ধসের কারণ জানা যায়নি বলে তিনি জানান।স্বাস্থ্যমন্ত্রী সোসা আগুইয়ের বলেন, আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর নয়। রাতে এ ঘটনার সময় ভবনগুলোতে তেমন লোকজন ছিল না। এএফপি, বিবিসি।