ব্রাজিলে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদের সময় শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবারের এ ঘটনার কারণে রাজধানী রিও ডি জেনিরোর সেন্ট্রাল স্টেশনে কর্মব্যস্ত সময়ে বহু অফিসগামী মানুষ আটকা পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। অন্যদিকে বিক্ষোভকারীরা পাথর ও পেট্রলবোমা ছোড়ে। একজন আলোকচিত্র সাংবাদিক এ সময় মাথায় গুরুতর আঘাত পান। গত সপ্তাহে রিওর মেয়র গণপরিবহনের ভাড়া ৯ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেন। গতকাল শুক্রবারই ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিবিসি।