ব্রাজিলে বিতর্কিত সংশোধনী বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণবিক্ষোভের মুখে অবশেষে সংবিধানের বিতর্কিত একটি সংশোধনী বাতিল করেছে ব্রাজিলের পার্লামেন্ট। দেশব্যাপী আন্দোলনকারীদের ক্ষোভের অন্যতম কারণ ছিল ওই সংশোধনী। বিক্ষোভকারীদের যুক্তি, পিইসি ৩৭ নামের ওই সংশোধনী কেন্দ্রীয় অভিযুক্ত ব্যক্তিদের অপরাধ তদন্তের ক্ষমতা সীমিত করত এবং দুর্নীতির পথ আরও খুলে দিত। দেশটির কংগ্রেসে গত মঙ্গলবার বিতর্কিত সংশোধনীটি ৪৩০-৯ ভোটে বাতিল হয়ে যায়। দেশে আবিষ্কৃত নতুন তেলক্ষেত্রগুলো থেকে পাওয়া সমুদয় রাজস্ব শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্যয় করার পক্ষেও এদিন ভোট দিয়েছে কংগ্রেস। রাজনৈতিক সংস্কারে প্রেসিডেন্ট রুসেফের মন্ত্রিসভার সদস্যরা তুলনামূলকভাবে সহজসাধ্য গণভোটের দিকেই দৃষ্টি দেবেন বলে ইঙ্গিত দিচ্ছেন। মন্ত্রীরা বলছেন, এর ফলে প্রচারণার অর্থায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্বের মতো বিষয়ে ‘স্পর্শকাতর প্রশ্নের’ সুরাহা হতে পারে। শিক্ষামন্ত্রী অ্যালোইসিয়ো মারকাদান্তে বলেন, সরকার ‘ব্যাপক জন-অংশগ্রহণের ভিত্তিতে’ রাজনৈতিক সংস্কারে আগ্রহী। সরকার যত শিগগির সম্ভব গণভোট আয়োজন করতে চায়। বিবিসি।