ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগর রিওডি জেনিরোতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার নগরের উত্তরে একটি বস্তি এলাকায় মাদকদ্রব্য পাচার চক্রের সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর আরও সংঘর্ষ হয়েছে। গত পাঁচ দিন ধরে চলা ওই সংঘর্ষে এরই মধ্যে ৩০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই মাদকদ্রব্য পাচার চক্রের সদস্য। এ সংঘর্ষে দুজন সাধারণ লোকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এএফপি।