ব্রাদারহুড নেতা বাদি আরেক মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদিকে আরও একটি হত্যা মামলার আসামি করা হয়েছে। দেশটির বিচার বিভাগ গত রোববার এ তথ্য প্রকাশ করে।
মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে গত ১৬ জুলাই রাজধানী কায়রোয় বিক্ষোভ চলাকালে সংঘর্ষে সাতজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাদিকে আসামি করা হয়।
বাদি ছাড়াও ব্রাদারহুডের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে একই মামলায় আদালতের কাঠগড়ার দাঁড় করানো হবে। তাঁদের মধ্যে ব্রাদারহুডের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আল-বেলতাগুই, এসাম আল-এরিয়ান, সংগঠনটির রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিজ পার্টির উপপ্রধান সাফওয়াত হেজাজি ও মুরসি সরকারের মন্ত্রী বাসেম ওউদা। তবে শুনানির দিন এখনো ধার্য করা হয়নি।
এর আগে ৩০ জুন মুরসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে কয়েকজন মুরসিবিরোধী নিহত হওয়ার ঘটনায় বাদির বিরুদ্ধে অন্য একটি মামলার শুনানি আগামী ২৯ অক্টোবর আবার শুরু হওয়ার কথা রয়েছে। এএফপি।