ব্রাদারহুড সৌদি আরবে 'সন্ত্রাসী' তালিকাভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব বিশ্বে অন্যতম ধর্মীয় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে সৌদি আরব। গতকাল শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করে।
মুসলিম ব্রাদারহুড রাজতন্ত্রবিরোধী রক্ষণশীল সুন্নি মতবাদের একটি ধর্মীয় দল। সৌদি আরবে ব্রাদারহুড সমর্থক বাড়াচ্ছে—এমন আশঙ্কা থেকেই দলটির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হলো। রয়টার্স, বিবিসি।