ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলিম ব্রাদারহুডের লোগো। ছবি: উইকিপিডিয়া
মুসলিম ব্রাদারহুডের লোগো। ছবি: উইকিপিডিয়া

মিসরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।
আজ বুধবার আল জাজিরার  এক খবরে বলা হয়, রাতে মন্ত্রিপরিষদের দীর্ঘ এক বৈঠকের পর উপপ্রধানমন্ত্রী হোসসাম ঈসা ব্রাদারহুড নিষিদ্ধের ঘোষণা দেন। তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ মুসলিম ব্রাদারহুড ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে।’
মিসরের মানসুরা শহরে এক পুলিশ সদরদপ্তরে বোমা হামলার একদিন পর এ সিদ্ধান্ত নিল মন্ত্রিপরিষদ। ওই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া ১৫০ জনেরও বেশি লোক আহত হন।   ওই হামলার পর আজ এক বিবৃতিতে সিনাই উপত্যকায় সক্রিয় আনসার বাইত আল-মাকদিস নামের একটি সংগঠন এর দায় স্বীকার করেছে। তবে সরকার হামলার জন্য ব্রাদারহুডকে দায়ী করেছে। যদিও সংগঠনটির জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে ব্রাদারহুডের লন্ডনের দপ্তর থেকে গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বোমা হামলার তীব্র নিন্দা জানানো হয়। কিন্তু আজ উপপ্রধানমন্ত্রী মুসা বলেন, ‘মিসর মুসলিম ব্রাদারহুড সংঘটিত এক ঘৃণ্য অপরাধে আক্রান্ত।’ তিনি বলেন, ‘এটি ওই সংগঠনের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা, যে তারা শুরু থেকেই সংঘাত ছাড়া অন্য কিছু বোঝে না।’