ব্রাদারহুডের প্রধান বাদিকে ফের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের একটি আদালত গতকাল বৃহস্পতিবার দেশটির মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদি এবং অপর ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ২০১৩ সালে কায়রোতে এক সহিংসতায় ১০ জনকে হত্যার ঘটনায় আদালত এ রায় দেন৷ খবর এএফপির৷
সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর বাদি এবং মুসলিম ব্রাদারহুডের শত শত সমর্থক আরেক মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন৷ আদালত আগামী ৩ আগস্ট বর্তমান রায়টি চূড়ান্তভাবে ঘোষণার জন্য আবার বসবেন৷