মিসরে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে সেনা-সমর্থিত সরকারের অভিযানকে ‘বর্বরোচিত অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি। এক অডিও বার্তায় ‘ইসলামের বিরুদ্ধে’ এই তৎপরতা প্রতিহত করতে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের নাগরিক জাওয়াহিরি।
মিসরে সেনাবাহিনীর হাতে গত ৩ জুলাই ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট মুরসি। এরপর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন তাঁর দল মুসলিম ব্রাদারহুডের শত শত কর্মী-সমর্থক। গ্রেপ্তার হয়েছেন দলটির বেশির ভাগ নেতা। দমন অভিযান এবং ব্রাদারহুডের নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানান জাওয়াহিরি। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার ১২ বছর পূর্তিতে গত বৃহস্পতিবার ওই অডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে।
মিসর নিয়ে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্রে মেতে উঠেছে মন্তব্য করে জাওয়াহিরি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে মিসরের জনগণের প্রতি আহ্বান জানান। রয়টার্স।