ব্রাদারহুডের ১৮৩ জনের মৃত্যুদণ্ডাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রধানসহ ১৮৩ জনের মৃত্যুদণ্ডাদেশ গতকাল শনিবার নিশ্চিত করেছেন দেশটির মিনায়া শহরের একটি আদালত৷ খবর রয়টার্স ও এএফপির৷
ব্রাদারহুড-প্রধান মোহাম্মদ বাদিকে অারেকটি মামলায়ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ গণবিচারে তাঁদের মৃত্যুদণ্ডাদেশের পর আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল৷ মিনায়ার ওই আদালত প্রাথমিকভাবে ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন৷ পরে ওই রায় অনুমোদনের জন্য সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়৷ এর প্রায় দুই মাস পর গতকাল দেওয়া রায়ে আদালত দুই নারীসহ চারজনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪৯৬ জনকে খালাস দেন৷