ব্রাসেলস ও লন্ডন যাচ্ছেন কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার পক্ষে যুক্তরাজ্যবাসীর ভোটের পর উদ্ভূত পরিস্থিতিতে ওয়াশিংটনের প্রধান মিত্রদের সঙ্গে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আজ সোমবার ব্রাসেলস ও লন্ডন সফরে যাওয়ার কথা।
যুক্তরাজ্যের ইইউ ছেড়ে যাওয়ার জন্য গত বৃহস্পতিবারের গণভোটের রায় আসার পর জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হিসেবে জন কেরিই প্রথম লন্ডন সফরে যাচ্ছেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনির সঙ্গে মধ্যাহ্নভোজ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সান্ধ্যভোজ করার নির্ধারিত সফরে গতকাল রোববার রোমে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কেরির ফ্লাইটের কর্মকর্তারা বলেন, ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান মগেরিনির সঙ্গে সংকটকালীন আলোচনার জন্য কেরি আজ সোমবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তর যাবেন।