ব্রাহিমির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রত্যাশিত পুনর্নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহ আগে সিরিয়াসংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূতের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লাখদার ব্রাহিমি৷ তিনি সরে যাওয়ায় সিরিয়ায় শান্তি আলোচনা ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ ওঠায় তিনি এই ঘোষণা দেন৷ ৩১ মে তিনি পদত্যাগ করবেন৷ তিন বছরের বেশি সময় লড়াইয়ে সিরিয়ায় দেড় লাখের বেশি মানুষ নিহত হয়েছে৷ বহু মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে৷ বাশার সরকার জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে৷ এএফপি৷