ব্রিটিশ অভিনেতা নরম্যানের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ অভিনেতা স্যার নরম্যান উইসডম আর নেই। গত সোমবার আইল অব ম্যানের একটি নার্সিং হোমে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। কয়েকবার স্ট্রোকে আক্রান্ত নরম্যান ছয় মাসেরও বেশি সময় শয্যাশায়ী ছিলেন।লন্ডনে জন্ম নেওয়া এই তারকা অভিনেতা গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে কৌতুক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। ট্রাবল ইন স্টোর এবং এ স্টিচ ইন টাইম তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। নরম্যান ২০০০ সালে নাইট উপাধি পান। তিনি চার্লি চ্যাপলিনেরও প্রিয় কৌতুক অভিনেতা ছিলেন। এএফপি ও বিবিসি।