ব্রিটিশ অভিনেত্রী জ্যাঁ সিমোন্সের জীবনাবসান
অ্যামি পুরস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী জ্যাঁ সিমোন্স আর নেই। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালি-ফোর্নিয়ার সানতা মনিকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তাঁর অভিনীত বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে হ্যামলেট ও স্পার্টাকাস। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা জানায়, তিনি তাঁর ৭০ বছরের অভিনয় জীবনে দুবার অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি তাঁর জীবনের শেষ বছরগুলোতে প্রধানত টেলিভিশনে কাজ করেছেন। ১৯৮৩ সালে মিনি সিরিজ দ্য থর্ন বার্ডস-এ অভিনয় করেন এবং এর জন্য তিনি অ্যামি পুরস্কার লাভ করেন। সিমোন্স পঞ্চাশ ও ষাটের দশকে কয়েকটি হিট ছবিতে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন।১৯৪৮ সালে তাঁর অভিনয় জীবন শুরু হয়। হ্যামলেট চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবারের মতো দুটি একাডেমি পুরস্কারের জন্য তিনি মনোনীত হন। এএফপি।