ব্রিটিশ এমপি গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের এক পার্লামেন্ট সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম জো কক্স। তাঁর নির্বাচনী এলাকা লিডস শহরের অদূরে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরপরই জো কক্সকে অ্যাম্বুলেন্সে করে লিডস শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। ৪১ বছর বয়সী দুই সন্তানের জননী কক্স ২০১৫ সালের দেশটির সাধারণ নির্বাচনে জয়ী হন।
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন এক টুইট বার্তায় বলেছেন, ‘এই আক্রমণের সংবাদে আমরা মর্মাহত। পুরো লেবার পার্টি মিসেস কক্সের সঙ্গে আছে।’
উদ্বেগ প্রকাশ করে ডেভিড ক্যামেরন টুইট করেছেন, ‘আমাদের দোয়া সব সময় জো এবং তাঁর পরিবারের সঙ্গে আছে।’