ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করছেন মিরান্ডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হয়রানির অভিযোগে ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করছেন মার্কিন গোপন নথি ফাঁস করতে এডওয়ার্ড স্নোডেনকে সহায়তা করা মার্কিন সাংবাদিকের সঙ্গী ডেভিড মিরান্ডা। গার্ডিয়ান পত্রিকার সম্পাদক অ্যালান রাসব্রিজার বিবিসিকে বলেছেন, হিথ্রো বিমানবন্দরে নয় ঘণ্টা আটক রাখা এবং কম্পিউটারসহ বিভিন্ন ব্যক্তিগত জিনিস জব্দ করার ঘটনায় গত মঙ্গলবার মিরান্ডা ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করেছেন। পত্রিকাটির তথ্য অনুযায়ী, ব্রিটিশ পুলিশ মার্কিন সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ডের ব্রাজিলীয় সঙ্গী মিরান্ডার মুঠোফোন, ল্যাপটপ, ক্যামেরা, মেমোরি কার্ড ও ডিভিডিসহ কিছু সরঞ্জাম জব্দ করেছে।এদিকে জার্মানির শীর্ষ মানবাধিকার কর্মকর্তা স্নোডেনের ফাঁস করা মার্কিন গোপন নথিগুলো ধ্বংস করতে গার্ডিয়ানকে বাধ্য করার ঘটনার কড়া সমালোচনা করেছেন। এএফপি।