ব্রিটিশ দম্পতির ৮০তম বিবাহ বার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেইন হ্যারিস ও তাঁর স্ত্রী মার্গারেট। ছবি: বিবিসির সৌজন্যে
কেইন হ্যারিস ও তাঁর স্ত্রী মার্গারেট। ছবি: বিবিসির সৌজন্যে

যুক্তরাজ্যের বয়স্ক দম্পতিদের মধ্যে অন্যতম এক দম্পতি তাঁদের ৮০তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছেন।

কেইন হ্যারিস (১০২) ও তাঁর স্ত্রী মার্গারেট (৯৯) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলাদা হয়ে পড়েন। কয়েক সপ্তাহ আগে তাঁরা পুনর্মিলিত হন। এরপর দুজন একসঙ্গে প্রথমবারের মতো বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। খবর বিবিসির।

১৯৩৭ সালে এই দম্পতির বিয়ে হয়েছিল। ১৯‍৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিচ্ছেদের পর একটি নার্সিং হোমে ভাগ্যচক্রে তাঁদের পুনর্মিলন ঘটে। কোমরের ভাঙা হাড়ের চিকিৎসার জন্য হ্যারিস ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি ভয় পেয়েছিলেন যে, আর হয়তো কখনোই প্রিয়তমা স্ত্রীর সঙ্গে তাঁর দেখা হবে না। কিন্তু ওই হাসপাতালটিতেই ভাগ্যচক্রে ভর্তি হন তাঁর স্ত্রী মার্গারেট।

কেইন হ্যারিসের মানিব্যাগে রাখা বিয়ের দিনের একটি ছবি। ছবি: বিবিসির সৌজন্যে
কেইন হ্যারিসের মানিব্যাগে রাখা বিয়ের দিনের একটি ছবি। ছবি: বিবিসির সৌজন্যে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হ্যারিস মিয়ানমারে নিযুক্ত ছিলেন। তখন থেকেই বিয়ের দিনের একটি ছবি তিনি মানিব্যাগে রাখতেন। এই দম্পতির অ্যালান ও অ্যান নামে দুই সন্তান রয়েছে।

হাসপাতালে এক মাস কাটানোর পর হ্যারিসকে যখন ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়, ঠিক তখনই তাঁর স্ত্রী ওই হাসপাতালেরই একটি কক্ষ পেয়ে যান। এভাবেই তাঁদের পুনর্মিলন ঘটে।

মার্গারেট বলেন, কেইন যখন যুদ্ধে গিয়েছিলেন, তখন তিনি একজন ডাক্তারের সহকারী হিসেবে কাজ করতেন।

কেইন বলেন, যখন তিনি হাসপাতালে আসেন, তখন তিনি ভাবতেও পরেননি যে স্ত্রীকে তিনি আবার দেখতে পাবেন।