ব্রিটিশ নাগরিকের মৃতদেহ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে ইরাকে অপহূত হওয়ার পর নিহত এক ব্রিটিশ নাগরিকের মৃতদেহ বাগদাদে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ কথা জানান। নিহত ওই ব্রিটিশ নাগরিকের নাম অ্যালান ম্যাকমেনেমি। শিয়া জঙ্গিরা তাকে অপহরণের পর হত্যা করে। ক্যামেরন বলেন, ‘আমি দুঃখের সঙ্গে নিশ্চিত করছি, যুক্তরাজ্যের দূতাবাস ম্যাকমেনেমির মৃতদেহটি গ্রহণ করেছে। ২০০৭ সালের মে মাসে বাগদাদে আরও চার ব্যক্তিসহ তাঁকে অপহরণ করা হয়। যুক্তরাজ্যের কম্পিউটার কনসালট্যান্ট পিটার মুরের চারজন দেহরক্ষীর মধ্যে ম্যকমেনেমি একজন। পিটার মুরসহ পাঁচজনকেই শিয়াদের বিদ্রোহী সংগঠন আসাইব আহেল আল-হকের ৪০ জন বন্দুকধারী অপহরণ করে। এএফপি।