ব্রিটিশ নাতির দাদা হচ্ছেন ওসামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন আবার দাদা হচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এবার তাঁর নাতি হবে একজন ব্রিটিশ নাগরিক। গতকাল শনিবার ব্রিটেনের সান পত্রিকা এ খবর জানিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, লুই পোলার্ড নামের ২৯ বছরের এক ব্রিটিশ নারীর কোলে জন্ম নিতে যাচ্ছে ওসামার এই নাতি। কোনো দুর্ঘটনা না ঘটলে ওসামার ২৯ বছর বয়সী ছেলে ওমর বিন লাদেন ও ৫৪ বছর বয়সী ব্রিটিশ পুত্রবধূ জেন ফেলিক্স ব্রাউনের এই সন্তান জন্ম নেবে লুই পোলার্ডের গর্ভ থেকে। সাবেক স্ত্রীর সঙ্গে ওমরের আরেকটি ছয় বছরের ছেলে রয়েছে।কাতারে বসবাসকারী ওমর ও তাঁর স্ত্রী জেন একটি সন্তান নিতে খুবই আগ্রহী। কিন্তু নিজেদের পক্ষে এটা সম্ভব না হওয়ায় একটি ওয়েবসাইটের মাধ্যমে পোলার্ডের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। দুই পক্ষের আলোচনা অনুযায়ী, লাদেন দম্পতির সন্তান নিজ গর্ভে ধারণ করেছেন পোলার্ড। এ জন্য প্রয়োজনীয় চিকিত্সা প্রক্রিয়ার মাধ্যমে এখন ওমরের শুক্রাণু ও জেনের ডিম্বাণুর মিলনের মাধ্যমে গর্ভধারণ করেছেন তিনি। ওসামা বিন লাদেনের প্রথম স্ত্রী নাজওয়ার ঘরে ওমরের জন্ম। ‘স্ক্র্যাপ মেটাল’ (ব্যবহারের পর ফেলে দেওয়া বিভিন্ন ধাতব বস্তু) ব্যবসায়ী ওমরের সঙ্গে জেনের পরিচয় মিসরে। জেনের ষষ্ঠ স্বামী ওমর। বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন জেন। ব্রিটেন সরকার কয়েকবার ওমরের ভিসার আবেদন প্রত্যাখ্যান করার পর দুই বছর ধরে কাতারে বসবাস করছেন এই দম্পতি। পিটিআই অনলাইন।