ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পের ভাষণের বিপক্ষে স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের ‘জোর বিরোধিতা’ করেছেন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের স্পিকার জন বার্কো। তিনি বলেছেন, পার্লামেন্টের ‘বর্ণবাদ এবং লিঙ্গবৈষম্য’বিরোধী অবস্থানের জন্যই তিনি এ বিরোধিতা করেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুক্তরাজ্যে সফরের আমন্ত্রণ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পার্লামেন্টে ট্রাম্পকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিতে ১৬৩ সাংসদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বার্কো বলেন, ‘পার্লামেন্টের উভয় হাউসে একজন বিদেশি নেতার বক্তব্য দেওয়ার যে সুযোগ, তা স্বয়ংক্রিয় অধিকার নয়, তা অর্জিত সম্মান।’ বিদেশি কোনো রাষ্ট্রনেতাকে পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য যে তিনজনের অনুমোদন প্রয়োজন, হাউস অব কমনসের স্পিকার তাঁদের একজন।