ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গোলাগুলির শব্দে নিজেদের রক্ষায় এভাবেই শুয়ে পড়েছেন এঁরা। ছবি: রয়টার্স
ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গোলাগুলির শব্দে নিজেদের রক্ষায় এভাবেই শুয়ে পড়েছেন এঁরা। ছবি: রয়টার্স

হাউস অব কমন্সের অধিবেশন চলার সময় ব্রিটিশ পার্লামেন্টের বাইরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে এক আততায়ী। পরে ওই আততায়ী পুলিশের গুলিতে আহত হয়েছেন।

এদিকে অপর এক খবরে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের বাইরে এক আততায়ী ছুরি হাতে হামলার চেষ্টা চালায়। পরে পুলিশের গুলিতে ওই ব্যক্তি আহত হয়েছেন।

আজ বুধবার হাউস অব কমন্সের নেতা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিনি প্রচণ্ড আওয়াজ শুনেছেন। এদিকে রয়টার্সের একজন আলোকচিত্রী প্রায় এক ডজন আহত মানুষ তিনি দেখেছেন।

দেশটির পার্লামেন্টের এক কর্মকর্তা জানান, পার্লামেন্টের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ কারণে পার্লামেন্ট ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। হাউস অব কমন্সের অধিবেশন স্থগিত করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের নিজ নিজ কার্যালয়ে থাকতে বলা হয়েছে।