ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি এসেছে। ডাচেস অব কেমব্রিজ কেট উইলিয়াম গতকাল শনিবার সকালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কেনসিংটন প্যালেসের এক ঘোষণায় নতুন অতিথির ‘নিরাপদ জন্ম গ্রহণের’ খবর জানানো হয়। খবর বিবিসির।
ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম সন্তানের জন্মের সময় উপস্থিত ছিলেন। নবজাতকের ওজন তিন কেজি ৭০০ গ্রাম। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
এর আগে সেন্ট মেরিস হাসপাতালে ভর্তি হন কেট। ২০১৩ সালের জুলাই মাসে এখানেই তিনি প্রথম সন্তান প্রিন্স জর্জের জন্ম দেন। কেনসিংটন প্যালেসের ঘোষণায় বলা হয়, ‘রানি, ডিউক অব এডিনবরা, প্রিন্স অব ওয়েলস, ডাচেস অব কর্নেল, প্রিন্স হ্যারি এবং দুই পরিবারের সদস্যদের নতুন শিশুর জন্মের খবর জানানো হয়েছে।’
নতুন শিশু হবে রাজসিংহাসনের চতুর্থ দাবিদার।