ব্রিটিশ রাজশিশুদের জন্ম নিয়ে অজানা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Curious
Curious

ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন গতকাল সোমবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এ নিয়ে যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী মানুষের কৌতূহলের কমতি ছিল না। ব্রিটিশ রাজশিশুদের জন্ম নিয়ে নানা অজানা কথা রয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে।
অতীতে ব্রিটিশ রাজশিশুর জন্মের সময় যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকতেন। তবে সে রীতি এখন আর নেই। শিশুর জন্মের সত্যাসত্য নির্ধারণের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির কোনো সম্পর্ক না থাকায় প্রিন্স চার্লসের জন্মের প্রাক্কালে ১৯৪৮ সালে এই রীতির সমাপ্তি ঘটে।
ক্যানটারবারির আর্চ বিশপও আগে রাজশিশুর জন্মের সময় উপস্থিত থাকতেন। কিন্তু এখন আর থাকেন না।
১৬৮৮ সালে সেন্ট জেমস প্যালেসে রাজা দ্বিতীয় জেমসের ছেলে জেমস ফ্রান্সিস এডওয়ার্ডের জন্মের সত্যাসত্য নির্ধারণে ৪২ জন খ্যাতিমান ব্যক্তিকে ডাকা হয়েছিল। নতুন রাজশিশুর ক্ষেত্রে বংশনামের প্রয়োজন পড়ে না।
রাজশিশুর জন্মের খবরটি বাকিংহাম প্যালেসের সামনে একটি ইজেলে টানিয়ে দেওয়া হয়। রাজপরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যুর খবর জানানোর এটাই রীতি।
কিংস ট্রুপ রয়্যাল হস অ্যার্টিলারি ৪১টি গান স্যালুট দিয়ে রাজশিশুর শুভ জন্ম-উত্সব উদযাপন করে।
প্রথমবারের মতো রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম তাঁর ছেলের জন্ম উপলক্ষে পিতৃত্ব ছুটি নেবেন। তিনি দুই সপ্তাহ ছুটি নেবেন বলে ধারণা করা হচ্ছে।
সদ্য জন্ম নেওয়া রাজশিশুটির মতো প্রিন্স উইলিয়াম ও প্রিন্স চার্লসেরও জন্ম হয় পশ্চিম লন্ডনের প্যাডিংটনের সেন্ট মেরি হাসপাতালে।