ব্রিটেন সফরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা প্রথমবারের মতো আগামীকালমঙ্গলবার চার দিনের এক সরকারি সফরে ব্রিটেন যাচ্ছেন। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ব্রিটিশ পার্লামেন্টে তাঁর ভাষণ দেওয়ারও কথা রয়েছে। প্রেসিডেন্ট জুমা এমন এক সময় ব্রিটেন সফর করছেন, যখন নিজ দেশে তাঁর বিরুদ্ধে এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলা ও তাঁর গর্ভে সন্তান জন্মদানের ঘটনা ঘটেছে। বিশ্লেষকেরা এ সফরকে প্রেসিডেন্ট জুমার জন্য তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি পুনরুদ্ধারের একটা মোক্ষম সুযোগ হিসেবে বিবেচনা করছেন। এএফপি।দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার দার্ক কোিজ বলেছেন, প্রেসিডেন্ট জুমার জন্য আফ্রিকা মহাদেশের সবচেয়ে প্রভাবশালী দেশের নেতা হিসেবে নিজেকে উপস্থাপনের এটা একটা বিরাট সুযোগ। উচ্চপর্যায়ের বেশ কয়েকটি অর্থনৈতিক ও রাজনৈতিক ইস্যু তাঁদের আলোচ্য বিষয় হলেও এর মধ্য দিয়ে তিনি তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিকে তুলে ধরার দুর্লভ সুযোগ পাবেন।