ব্রিটেনে আটক তরুণী রাশিয়ার নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্কোর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে আটক তরুণীকে নিজ দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এ কথা জানিয়েছে। ২৫ বছরের তরুণী কাতিয়া জাতুলিভেতারকে গত বৃহস্পতিবার আটক করে। ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই৫-এর উদ্ধৃতি দিয়ে দ্য সানডে টাইমস পত্রিকা জানিয়েছে, ওই তরুণী রাশিয়ার গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। এএফপি।