ব্রিটেনে দেড় লাখের বেশি আশ্রয়প্রার্থী সাধারণ ক্ষমা পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় লাখের বেশি আশ্রয়প্রার্থীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে যুক্তরাজ্যের সীমান্ত ও অভিবাসনবিষয়ক কর্তৃপক্ষ (ইউকেবিএ)। এর মধ্য দিয়ে নিজ দেশে সংকটাপন্ন নাগরিকদের স্থায়ীভাবে থাকার অনুমতি দিল দেশটির কর্তৃপক্ষ। সাধারণ ক্ষমার আওতায় আসা আশ্রয়প্রার্থীদের এই সংখ্যাটি ২০০৬ সাল থেকে করা মোট আবেদনের প্রায় ৪০ শতাংশ।জানা গেছে, সাধারণ ক্ষমার আওতায় প্রায় চার লাখ আবেদনকারীর মধ্যে এক লাখ ৬১ হাজার লোক স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাচ্ছেন। ৩৮ হাজার আবেদন বাতিল হয়েছে। বাকিদের মধ্যে দুই লাখ পাঁচ হাজার ৫০০ জনকে শনাক্ত করা যাচ্ছে না। তাঁদের মধ্যে ৪০ হাজার ৫০০ আবেদনকারীর কেউই হয়তো যুক্তরাজ্যে নেই অথবা মারা গেছেন।দেশটির অভিবাসনমন্ত্রী ডেমিয়ান গ্রিন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এটি সাধারণ ক্ষমা নয়। অভিবাসন প্রক্রিয়ার কারণেই আশ্রয়প্রার্থীরা স্থায়ীভাবে ব্রিটেনে থাকার অনুমতি পাচ্ছেন। তিনি অবশ্য স্বীকার করেন, আশ্রয়প্রার্থীদের এই সাধারণ ক্ষমা ঘোষণা দীর্ঘমেয়াদি কোনো সমাধান নয়। তবে যেসব প্রার্থী ১০-১২ বছর আগে আবেদন করেছেন, ইতিমধ্যে তাঁদের অনেকের সন্তান জন্ম নিয়েছে। ব্রিটেনে জন্ম নেওয়া এসব শিশু-কিশোরকে ইউকেবিএফ কোনোভাবেই এ দেশ থেকে বিতাড়িত করতে পারে না।