ব্রিটেনে প্রভাবশালী নারীর তালিকার শীর্ষে জে কে রাউলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী নারী হ্যারি পটার-এর লেখিকা জে কে রাউলিং। গতকাল সোমবার ব্রিটেনের শীর্ষস্থানীয় সাময়িকীর সম্পাদকেরা সবচেয়ে প্রভাবশালী নারী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। ন্যাশনাল ম্যাগাজিন কোম্পানির আওতাধীন সাময়িকীর সম্পাদকেরা একযোগে এ তালিকা তৈরি করেছেন। ব্রিটেনে এ কোম্পানির আওতায় ২০টি সাময়িকী প্রকাশ করা হয়। রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও প্রভাবশালী বলে উল্লেখ করেছেন সম্পাদকেরা।হ্যারি পটার নামের শিশুতোষ-গ্রন্থ রচনার জন্য বিশ্বখ্যাতি অর্জন করেছেন রাউলিং। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহামের স্ত্রী ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহাম। তৃতীয় অবস্থানে রয়েছেন রানী এলিজাবেথ। এ ছাড়া শীর্ষ ১০ জনের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্থা ক্যামেরন ও ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড। এএফপি।