প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় ‘জিহাদে’ অংশ নিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহ্বান জানানোর দায়ে রুনা খান নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে পাঁচ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। গত বৃহস্পতিবার কিংস্টন ক্রাউন কোর্ট এ দণ্ডাদেশ দেন।
গত রোববার রুনার একটি সাক্ষাৎকার নেয় বিবিসি। এ নিয়ে গতকাল শুক্রবার প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সিলেটে জন্ম নেওয়া রুনা যুক্তরাজ্যের লুটন শহরে বসবাস করছেন। তিন বছর আগে স্থানীয় একটি আবাসন প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে চাকরি করতেন তিনি। চাকরি হারানোর পর তিনি ইসলামি কট্টরপন্থী হয়ে ওঠেন। একই সঙ্গে ফেসবুকে বিভিন্ন জিহাদি ছবি ও স্ট্যাটাস প্রচার করে মানুষকে জিহাদে যোগ দেওয়ার আহ্বান জানান।