ব্রিটেনে লর্ডের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের কনজার-ভেটিভ পার্টির প্রভাবশালী মন্ত্রী লর্ড স্ট্র্যাথক্লাইডের বিরুদ্ধে এক নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। বার্জিট কানিংহ্যাম নামের ওই নারী বলেছেন, লর্ড তাঁর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাঁকে একাধিকবার শয্যাসঙ্গী হতে বাধ্য করেছেন।লর্ড স্ট্র্যাথক্লাইড মূলত একটি পদবি। বর্তমান লর্ড স্ট্র্যাথক্লাইডের মূল নাম টমাস গ্যালোয়ে ডানলোপ গ্যালব্রেইথ। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আস্থাভাজন ৫০ বছর বয়সী গ্যালব্রেইথ তাঁর স্ত্রী জেনের সঙ্গে ২০ বছর ধরে সংসার করছেন। তাঁদের তিন মেয়ে রয়েছে। গত শনিবার বার্জিট কানিংহ্যাম তাঁর বিরুদ্ধে এ অভিযোগ আনায় তিনি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।কানিংহ্যাম ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লির ঘনিষ্ঠ বান্ধবী এবং হলিউড তারকা কেভিন কস্টনারের সাবেক গার্লফ্রেন্ড। কানিংহ্যাম বলেন, ১৯৮৭ সালে লর্ড স্ট্র্যাথক্লাইডের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। তখন থেকেই লর্ড তাঁকে ফুসলিয়ে শয্যাসঙ্গী করে আসছেন। সর্বশেষ ১৪ জানুয়ারি লন্ডনে তাঁর ফ্ল্যাটে আসেন এবং সেখানে তাঁরা মিলিত হন। এ সময় তিনি তাঁকে ৪০ পাউন্ড ‘উপহার’ও দিয়ে গেছেন। দি ডেইলি মেইল অনলাইন।