ব্রিটেনে সাধারণ নির্বাচন ৬ মে
ব্রিটেনের সাধারণ নির্বাচন আগামী ৬ মে অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।লেবার পার্টির এই নেতা বলেন, রানী পার্লামেন্ট ভেঙে দিতে সম্মত হয়েছেন এবং ৬ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অ্যালিস্টার ডার্লিং ও ক্ষমতাসীন লেবার পার্টির উপনেতা হ্যারিয়েট হার্মান।নির্বাচনের নতুন দিনক্ষণ ঘোষণা দেওয়ার আগে ব্রাউন বাকিংহাম প্রাসাদে যান। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুমতি চান।রানীর সঙ্গে দেখা করার পর ব্রাউন বলেন, চরম অর্থনৈতিক মন্দা থেকে ব্রিটেনের পুনরুদ্ধারই হবে আগামী নির্বাচনের প্রধান ইস্যু। তিনি বলেন, ‘অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে রয়েছে ব্রিটেন। এ পুনরুদ্ধার কার্যক্রম যাতে কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে, সে রকম কোনো কিছুই করা আমাদের উচিত হবে না।’একাধিক জনমত জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন লেবার পার্টি ও ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন বিরোধী কনজারভেটিভ পার্টির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। এএফপি।