ব্রিটেনে ২০ তরুণী রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে অন্তত ২০ জন তরুণী রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তিতে সক্রিয় রয়েছেন। তাঁরা সবাই ক্রেমলিনের নির্দেশে ব্রিটেনের কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে রাষ্ট্রের গোপন তথ্য সংগ্রহ করেন। পরে সুযোগ বুঝে রুশ গোয়েন্দাদের কাছে তা পাচার করে। গতকাল রোববারসানডে এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগেযুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত আনা চ্যাপম্যান (২৮) এই তরুণীদের সংগঠিত করেন। গুপ্তচরবৃত্তিতে সক্রিয় এসব তরুণীর প্রধান হাতিয়ার হচ্ছে নিজেদের শারীরিক সৌন্দর্য ও যৌনতা। রূপের মায়াজালে তাঁরা ব্রিটেনের খ্যাতিমান রাজনীতিক ও কূটনীতিকদের আকৃষ্ট করেন। তাঁদের সঙ্গে সখ্য গড়ে তোলেন ও ধীরে ধীরে ঘনিষ্ঠ হন। একপর্যায়ে তাঁরা কোনো অন্তরঙ্গ মুহূর্তে কৌশলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য হাতিয়ে নেন।ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৫-এর দাবি, রুশ সুন্দরী চ্যাপম্যান এই তরুণীদের সংগঠিত করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি ২০০৬ সাল পর্যন্ত ব্রিটেনে ছিলেন। ব্রিটেনে অবস্থানের সময় আনা রাশিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত আর্মেনিয়া, বেলারুশ ও ইউক্রেন থেকে পড়তে আসা ২০ জন ছাত্রীকে নিজের দলে ভেড়ান। আনা বিভিন্ন নাইটক্লাবে তাঁদের সঙ্গে দেখা করতেন। ব্রিটেনের গুপ্তচরদের দাবি, আনা চ্যাপম্যান নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগের আগে ওই সব তরুণীকে সংগঠিত করেন। এই তরুণীরা পড়াশোনার আড়ালে সক্রিয় হন গুপ্তচরবৃত্তিতে। তাঁরা নিজেদের যৌন আবেদনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। যুক্তরাজ্যের নিরাপত্তাপ্রধানদের আশঙ্কা, রুশ গোয়েন্দা কর্মকর্তাদের গুপ্তচর হিসেবে কিংবা রুশ মিশনে নিয়োগ দিয়ে ব্রিটেনে পাঠানো হচ্ছে। তাঁদের অনেকেই প্রতিরক্ষার সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা রাজনীতিকদের সঙ্গে গবেষক ও অনুবাদক হিসেবে কাজ করেন। এ ছাড়া ছাত্র হিসেবে পড়াশোনার আড়ালেও তাঁরা সক্রিয় হন গুপ্তচরবৃত্তিতে। পিটিআই অনলাইন।