ব্রেইভিককে কারাগারে পাঠানোর দাবি তাঁর আইনজীবীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়ের আত্মস্বীকৃত গণহত্যাকারী অ্যান্ডার্স ব্রেইভিককে মানসিকভাবে সুস্থ ঘোষণা করার দাবি জানিয়েছেন তাঁর আইনজীবীরা। আদালতে তাঁরা বলেছেন, নৃশংস ওই হত্যাকাণ্ডের দায়ভার ব্রেইভিকের ওপরই বর্তায়। এ জন্য তাঁকে কারাগারে পাঠানো উচিত।গতকাল শুক্রবার আদালতের শুনানিতে ব্রেইভিকের আইনজীবীরা এসব যুক্তিতর্ক উপস্থাপন করেন। ব্রেইভিকের আইনজীবীরা বৃহস্পতিবার তাঁকে নিয়ে সরকারি কৌঁসুলিদের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তাঁকে কারাগারে না পাঠিয়ে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানোর সুপারিশ করেছিলেন সরকারি কৌঁসুলিরা। ব্রেইভিকের আইনজীবী গিয়ার লিপপেস্টাড জানিয়েছেন, ‘ব্রেইভিক নিজেই চান ওই ঘটনার জন্য তাঁর শাস্তি হোক।’ রয়টার্স।