ব্রেক্সিট কার্যকরে আইনের খসড়া প্রকাশ করল মে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের থেরেসা মের সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে দেশকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় আইনের খসড়া প্রকাশ করেছে গতকাল বৃহস্পতিবার। তবে বিরোধী দলগুলো এবং স্কটল্যান্ড ও ওয়েলসের নেতারা ‘নগ্নভাবে ক্ষমতা আঁকড়ে থাকা’ আখ্যা দিয়ে তা ঠেকানোর হুঁশিয়ারি দিয়েছেন।

নতুন বিলটি ১৯৭২ সালের ইউরোপীয় কমিউনিটিজ অ্যাক্ট বাতিল করবে। এ ছাড়া ১২ হাজারের মতো ইউরোপীয় বিধিবিধানকে ব্রিটিশ আইনে রূপান্তরিত করবে ও যুক্তরাজ্যের ওপর ইইউ আইনের প্রাধান্যের সমাপ্তি ঘটাবে।

যুক্তরাজ্যের ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস বলেন, ‘এই বিলের মাধ্যমে আমরা সর্বোচ্চ নিশ্চয়তা, ধারাবাহিকতা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ইইউ ছাড়তে পারব।’