ব্রেক্সিট প্রশ্নে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল সোমবার ব্রাসেলসে ব্রেক্সিট নিয়ে নতুন দফার আলোচনা শুরু করেছে। ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার শর্ত নির্ধারণে ইইউর প্রধান আলোচক মাইকেল বার্নিয়ারের সঙ্গে ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিসের সাক্ষাতের পর দুই পক্ষ এ আলোচনা শুরু করে।
প্রথম দফা বৈঠকের প্রায় এক মাস পর এই দুই পক্ষ এ ক্ষেত্রে বিস্তারিত পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার আগ্রহ ব্যক্ত করে। তাদের আলোচনার লক্ষ্যই হচ্ছে, ব্রেক্সিটপরবর্তী ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও সামাজিক ক্ষতি হ্রাস করা।
বৈঠকের প্রাক্কালে ডেভিড ডেভিস বলেন, ‘আমরা গত মাসে ভালোভাবেই আলোচনা শুরু করেছি এবং এ সপ্তাহে আমরা এর প্রকৃত চিত্র সম্পর্কে ধারণা পেতে যাচ্ছি।’ আলোচকেরা ব্রেক্সিট নিয়ে আলোচনায় যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দেবেন।