ব্রেক্সিট: বিজয়ীদের শ্যাম্পেন পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষের সমর্থকেরা লন্ডনে বিজয়োল্লাস করেছে। একটি বড় কেক কেটে ও শ্যাম্পেন উৎসব করে বিজয় উদযাপন করে তারা। 

ওয়েস্টমিনস্টারের একটি অফিস ব্লকে এ বিজয় উত্সবের সময় বিজয়ীদের অনেকে স্লোগান দেন, ‘আমরা কাজটি ক​রতে পেরেছি! আমরা জিতে গেছি !’ বোতলের ছিপি খুলে শ্যাম্পেন বের করতে করতে এই সময়টুকুকে তারা মুক্ত হওয়ার প্রতীক হিসেবে বর্ণনা করে।
জর্জিনা থরবার্ণ নামের একজন ইইউর উদ্দেশ্যে বলতে থাকেন, ‘আউট! সরে যাও! সরে যাও!’ তিনি বলেন, ‘স্কুল ও হাসপাতালে আমাদের কোনো জায়গা নেই।’ এ জন্য ইইউভুক্ত দেশগুলোর অভিবাসীদের আগমন সীমিত করতে জোর দেওয়ার দাবি জানান তিনি।
ইইউবিরোধী ইউকে ইনডিপেনডেন্স পার্টির নেতা নাইজেল ফরাজও বি​জয়োল্লাসে যোগ দেন। তিনি বলেন, ‘বোতলের ভূত বেরিয়ে গেছে। এখন আর তাকে ফিরিয়ে আনা যাবে না। ইইউ শেষ হয়ে গেছে। এটা এখন মৃত।’
অন্যদিকে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে ছিল চরম হতাশা। সেখানে তারা গালে-মুখে হাত দিয়ে টিভির সামনে বসে ছিল। সেন্ট্রাল লন্ডনের লেক্সিনটন বারে যেসব সমর্থক বসে ছিলেন, তাদের মধ্যে হতাশা বেড়েই চলছিল। বিশ বছর বয়সী হারলান ম্যাথিউজ বলেন, ‘আমি এই ভোট মেরুকরণ নিয়ে উদ্বিগ্ন। এটা ভৌগোলিকভাবে বিভক্ত করা হচ্ছে বলে মনে হচ্ছে।’ ৩৩ বছর বয়সী বেভারলি ডেভিড বলেন, ‘আমরা প্রথমত লন্ডনের, তারপর ইউরোপীয়, তারপর ব্রিটিশ।’