ব্র্যাড পিটকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানকে মারধরের অভিযোগ থেকে হলিউড তারকা ব্র্যাড পিটকে অব্যাহতি দিয়েছে এফবিআই। গত মঙ্গলবার এ খবর জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে এফবিআই বলেছে, এ ঘটনায় ব্র্যাড পিটকে অভিযুক্ত করা হবে না। এ ব্যাপারে পিটের প্রতিনিধি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। পিটের স্ত্রী ও তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি দাবি করেছিলেন, ফ্রান্স থেকে লস অ্যাঞ্জেলেস আসার পথে বিমানে ১৫ বছরের ছেলে ম্যাডক্সকে মারধর করেছিলেন পিট। তবে এফবিআই এতে হলিউড অভিনেতার সংশ্লিষ্টতা পায়নি। এফবিআই বলেছে, এ ব্যাপারে আর তদন্ত করা হবে না। একে ব্র্যাড পিটের দ্বিতীয় জয় হিসেবে মনে করা হচ্ছে। দুই সপ্তাহ আগে একই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে নির্দোষ ঘোষণা করেছিল লস অ্যাঞ্জেলেসের সমাজকর্মীরা। এএফপি।