ব্লগারের শাস্তির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ জন নোবেল বিজয়ী আলোচিত সৌদি ব্লগার রায়েফ বাদাউয়ির বেত্রাঘাতের শাস্তির নিন্দা জানাতে দেশটির শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট-এ প্রকাশিত এক খোলা চিঠিতে তাঁরা এই আহ্বান জানান।

নোবেল বিজয়ীরা চিঠিতে সৌদি আরবের শিক্ষাবিদদের প্রতি ভিন্ন মত প্রকাশের স্বাধীনতার জন্য আহ্বান জানাতে অনুরোধ করেন। বাদশাহ আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে উদ্দেশ করে লেখা চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়, বাদাউয়ির শাস্তির কারণে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষাজগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
এএফপি