ব্লাসফেমি আইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে ৬৮ আইনজীবীর বিরুদ্ধে ব্লাসফেমি আইনে (ধর্ম অবমাননা) একটি মামলা নথিভুক্ত করেছে পুলিশ৷ এর আগে একজন আইনজীবীকে আটক করার প্রতিবাদে গত সোমবার পাকিস্তানের আইনজীবীরা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা উমর দারাজের বিরুদ্ধে বিক্ষোভ করেন৷ আইনজীবীরা পুলিশ কর্মকর্তা উমরের নাম ধরে বিভিন্ন স্লোগান দেন৷ এরই পরিপ্রেক্ষিতে ডানপন্থী রাজনৈতিক দলের এক রাজনীতিবিদ অভিযোগ করেন ‘উমর’ নাম ধরে আপত্তিকর স্লোগান দেওয়ায় তাঁর ধর্মবিশ্বাসে আঘাত লেগেছে৷ পরে িতনি থানায় মামলা করেন৷ রয়টার্স৷