প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকধারী ডাকাতদের কবলে পড়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মেয়ে ক্যাথরিন ব্লেয়ার (২৫)। ঘটনার সময় তিনি লন্ডনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যম গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে। পেশায় ব্যারিস্টার ক্যাথরিন তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে মধ্য লন্ডনের একটি রাস্তায় হাঁটার সময় বন্দুকধারীদের কবলে পড়েন বলে জানিয়েছে বিবিসি। গত সোমবার সন্ধ্যায় মধ্য লন্ডনের আইভর প্লেস এলাকায় এ ধরনের একটি ঘটনার কথা নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। টনি ব্লেয়ারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্স।