ব্লেয়ারের শ্যালিকা ইসলামধর্ম গ্রহণ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ ইসলামধর্ম গ্রহণ করেছেন। এখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। প্রতিদিন কোরআন তিলাওয়াত করেন। সময় পেলে মসজিদেও যান। ঘর থেকে বাইরে বের হলে মাথায় হিজাব পরেন। অদূর ভবিষ্যতে বোরকা পরার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। সম্প্রতি ইরান ভ্রমণের পর বুথ ইসলামধর্ম গ্রহণ করেন। ডেইলি মেইল পত্রিকা এ তথ্য জানিয়েছে।ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ারের সৎবোন লরেন বুথ (৪৩) পেশায় সাংবাদিক। তিনি ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির লন্ডন বুরোতে কাজ করছেন। লরেন গত শনিবার ডেইলি মেইল পত্রিকাকে বলেন, ‘আপনাদের বলতে চাই, আমি লরেন বুথ একজন মুসলিম। এ জন্য আমি গর্ব বোধ করি।’ এএফপি।