ব্ল্যাক বক্সের তথ্যে ধোঁয়ার অস্তিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের যাত্রীবাহী বিমান এমএস ৮০৪ বিধ্বস্ত হওয়ার আগে এর ভেতর ধোঁয়ার উপস্থিতি থাকার বিষয়টি ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে। তদন্তকারীরা গত বুধবার এই তথ্য জানান। ৬৬ জন আরোহী নিয়ে গত ১৯ মে ফ্রান্সের প্যারিস থেকে মিসরের কায়রো যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছিল বিমানটি। বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে এর টয়লেট ও ককপিটের নিচের ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র সক্রিয় হয়ে ওঠে বলে বিমান থেকে পাঠানো স্বয়ংক্রিয় বৈদ্যুতিক বার্তায় জানা যায়। তদন্তকারীরা বলছেন, ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণে যা পাওয়া গেছে তা এ তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিবিসি