বড়দের সর্বোচ্চ শিক্ষায় কানাডা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাপ্তবয়স্কদের উচ্চশিক্ষার হারে এগিয়ে আছে কানাডা। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশির বিশ্ববিদ্যালয় পর্যায় বা সমমানের ডিগ্রি রয়েছে।

অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) সম্প্রতি প্রাপ্তবয়স্কদের শিক্ষার হার নিয়ে গবেষণা করে।

গবেষণার ফলাফলে দেখা যায়, ২০১২ সাল পর্যন্ত পৃথিবীর একমাত্র দেশ কানাডা, যাদের ৫১ শতাংশ নাগরিকের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে।

কানাডার এমন সর্বোচ্চ উচ্চ শিক্ষিতের হারের ব্যাপারে ওইসিডির বিশেষজ্ঞরা বলেন, কানাডার অভিবাসন নীতিমালায় কেবল উচ্চ শিক্ষিতদের প্রাধান্য দেওয়া হয়। এ কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবছরই চিকিত্সক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, কৃষিবিদ,শিক্ষক ও ব্যাংকারেরা অভিবাসনের সুযোগ পাচ্ছেন। কানাডার উচ্চ শিক্ষিতদের মধ্যে এ অভিবাসীরাই বড় একটি অংশ। এ ছাড়া ক্যাবচালক, নিরাপত্তাকর্মী ও কারখানার শ্রমিকদের বেশির ভাগই উচ্চ শিক্ষিত।

উচ্চশিক্ষায় কানাডার পরেয়েছে ইসরায়েল। তাদের ৪৬ শতাংশ নাগরিক উচ্চ শিক্ষিত। এরপর রয়েছে জাপান। ৪৫ শতাংশ উচ্চশিক্ষার হার নিয়ে তাদের অবস্থান তৃতীয়। 

বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান চতুর্থ। তাদের ৪২ শতাংশ নাগরিকের বিশ্ববিদ্যালয়ের বা সমমানের ডিগ্রি আছে।

সেরা দশের তালিকায় এশিয়ার আরেক প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। ৪০ শতাংশ উচ্চশিক্ষার হার নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ।