বড়িতে ঝুঁকি বাড়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব নারী দীর্ঘদিন ধরে নিয়মিত জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবন করেন, অন্যদের চেয়ে স্তন ক্যানসারের ঝুঁকি তাঁদের কিছুটা বেশি। ভারতের এআইআইএমএসের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করেন এমন নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্য নারীদের চেয়ে সাড়ে ৯ শতাংশ বেশি। এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান জার্নাল অব ক্যানসার-এ। টাইমস অব ইন্ডিয়া।