বয়স ৩০, বিয়ে ৬২
বয়স মাত্র ৩০ বছর৷ এরই মধ্যে একজন-দুজন নয়, ৬২ বার বিয়ে করে রেকর্ড গড়েছেন ভারতের বিহার রাজ্যের এক যুবক৷ তবে শেষ পর্যন্ত ধরা পড়েছেন িতনি৷ ঠাঁই হয়েছে হাজতখানায়৷ ওই যুবকের নাম মহম্মদ সিজাম।
সিজাম নিজেকে রেলের কর্মী হিসেবে পরিচয় দেন৷ এভাবে তিনি বিহার রাজ্যের বিভিন্ন জেলায় বিয়ে করেন৷ এমনকি পশ্চিমবঙ্গের কলকাতায়ও একটি বিয়ে করেছেন তিনি।
সম্প্রতি বিহারে ১৪ বছরের এক কিশোরী নিখোঁজ হয়৷ এ ঘটনায় থানায় মামলা হয়। পরে ওই কিশোরীর মুঠোফোনের সূত্র ধরে পুলিশ গত সোমবার সিজামকে বিহারের বৈশালী জেলার একটি রেলস্টেশেনের কাছ থেকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা রাজকুমার পাসোয়ান জানান, বৈশালী জেলার বাহাউদ্দিনপুর গ্রামের ১৪ বছরের একটি কিশোরী নিখোঁজ হলে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ জানান৷
সিজাম পুলিশের কাছে স্বীকার করেন, এ পর্যন্ত তিনি ৬২ জন মেয়েকে বিয়ে করেছেন। নিজেকে রেলের কর্মী বা রেলের টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে সিজাম এসব বিয়ে করেন।