বয়স্ক বাঘের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিড়িয়াখানায় থাকা বাঘের মধ্যে বিশ্বের সবচেয়ে বয়স্ক বলে পরিচিত বাঘটি গত বুধবার রাতে মারা গেছে। গুড্ডু নামের বাঘটি ভারতের কানপুরের চিড়িয়াখানায় ছিল। বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ গুড্ডুর বয়স হয়েছিল ২৬ বছর। কানপুর চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বের মধ্যেই এই পুরুষ বাঘটিকে চিড়িয়াখানায় থাকা সবচেয়ে বেশি বয়সী বাঘ বলে মনে করতাম আমরা।’ কানপুর চিড়িয়াখানার পরিচালক কে টমাস জানান, একটি বাঘের গড় আয়ুষ্কাল ১৪ থেকে ১৬ বছর। টাইমস অব ইন্ডিয়া।